সারাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার ১০ নম্বর আসামি মো. নুরুল ইসলাম ওরফে নুরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কুমিল্লার সদস্যরা।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপতারকৃত নুরু মিয়া নগরীর চৌয়ারা হাজী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা (পিবিআই) কুমিল্লার পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বুধবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, আমরা মামলাটির দায়িত্ব পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ১০ নম্বর আসামি নুরু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে ওই আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

বুধবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। থানা-পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে পিবিআই।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা