সারাদেশ

৯৯৯ এ ফোন: মগডালে আটকেপড়া কাক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে গাছের মগডালে আটকে পরেছিল একটি কাক।
ডালে দীর্ঘ সময় সুতায় আটকে কাকটির প্রাণ যায় যায় অবস্থা। এক পথচারীর বিষয়টি নজরে আসে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তিনি। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঝুলে থাকা কাকটি উদ্ধার করেন তারা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৯ ডিসেম্বর) রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায়। রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, বেলা ১১টা ৭ মিনিটে জাতীয় জরুরি সেবা থেকে আমাদের কাছে ফোন আসে। জানানো হয় নগরীর লক্ষ্মীপুর মোড়ের রুপালী ব্যাংকের সামনের একটি গাছে আটকা পড়েছে একটি কাক। এমন খবরে সঙ্গে সঙ্গে আমরা কাকটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। ঘুড়ির ছেঁড়া সুতায় কাকটির পাখা ও পা জড়িয়ে ছিলো। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয় কাকটি।

পরে সেটি সংবাদ প্রদানকারী উজ্জ্বল হোসেন ও স্থানীয় দায়িত্বরত পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তারাই কাকটি অবমুক্ত করে দেন।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা