সারাদেশ

পিরোজপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০১৪ সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

আদালত সাজাপ্রাপ্ত আসামিকে আরও এক লাখ টাকা জরিমানাও করেছেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত মো. হালিম ঢালী (৪৪) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকার মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক রয়েছে সাজাপ্রাপ্ত হালিম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে একই উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে হাসি বেগমের (২৪) সঙ্গে হালিমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে প্রায়ই হাসিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী হালিম। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে প্রথম স্ত্রী এবং বোনের সহায়তায় হাসিকে মারধর করে মারাত্মকভাবে আহত করে তার স্বামী হালিম। এরপর হাসিকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয় হাসির পরিবার।
তবে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় সাত মে মৃত্যুবরণ করে হাসি। এ ঘটনায় মৃত হাসির মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় হালিম, তার প্রথম স্ত্রী এবং বোনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এরপর ওই বছর সেপ্টেম্বর মাসে মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা