সারাদেশ

জনপ্রিয় হচ্ছে বাহারি রঙের মুরগির বাচ্চা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: জনপ্রিয় হয়ে উঠছে রঙ করা মুরগির বাচ্চা। রাজবাড়ীর বালিয়াকান্দির বিভিন্ন মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে নাদুস-নুদুস ছোট ছোট বাহারি রঙের এই মুরগির বাচ্চা।

মূলত লেয়ার মুরগির সাদা বাচ্চাগুলো প্রযুক্তি ব্যবহার করে তা আকর্ষণীয় করে তোলে। মোট ৬টি রঙ ব্যবহার করা হয় বলে জানান নরসিংদি থেকে আসা মুরগিবিক্রেতা পারভেজ (২৫)। বাচ্চাগুলোর মৃত্যুর ঝুঁকি অনেক কম বলে লাভও হয় অধিক বলেও জানার তিনি। স্বাভাবিক মুরগির বাচ্চার মতোই এদের খাবার।

প্রতিটি বাচ্চার দাম নেওয়া হচ্ছে ২৫-৩০ টাকা। বাচ্চাগুলোর গায়ের রঙ সর্বোচ্চ এক মাস পর্যন্ত থাকে। বাচ্চাগুলো অধিক বিক্রির আশায় ক্রেতাদেরকে আকৃষ্ট করার লক্ষে মুরগি বিক্রেতা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। বাচ্চাগুলো শিশুদের খুবই পছন্দের।

ব্যতিক্রম এই বাহারি রঙয়ের বাচ্চা যে দেখছেন সেই কিনছেন। প্রতিদিন প্রায় ৩০০-৪০০টি মুরগির বাচ্চা বিক্রি হয় বলেও জানার ঐ বিক্রেতা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বালিয়াকান্দির চৌরাস্তার জিরো পয়েন্টে দেখা যায়, রঙিন মুরগির প্রায় ৩ শতাধিক বাচ্চা নিয়ে বসে আছেন বিক্রেতা। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মুখে বিভিন্ন কথা বলছেন। তাকে ঘিরে রয়েছেন অনেক কৌতুহলী মানুষ। বিক্রেতা মুরগির বাচ্চাগুলো কখনো তার প্যান্টের পকেটে আবার কখনো বা গলার গামছা দিয়ে বেধে রাখছেন। এগুলো দেখে অনেক ক্রেতা আকৃষ্ট হয়ে বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন। তবে এই সকল বাচ্চাগুলো বোম্বের ম্যাজিক মুরগি বলছেন বিক্রেতারা।

বালিয়াকান্দি সদরের করপাড়ার বাসিন্দা মুরগিবিক্রেতা শিখা রানী সরকার বলেন, এ রকম মুরগির বাচ্চা আগে কখনো দেখিনি। সত্যি বড়ই অদ্ভুত লাগছে বাচ্চাগুলোকে। অনেক নাদুস-নুদুস।যদিও রঙ করা তারপরেও অনেক সুন্দর। আমার ছোট বাবুটার জন্য ৬টি রঙয়ের ৬টি বাচ্চা কিনলাম। এগুলো পেলে ও অনেক খুশি হবে।

মুরগিবিক্রেতা পারভেজ বলেন, এই মুরগির বাচ্চাগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা ঢাকা থেকে এগুলো কিনে এনে তা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিক্রি করছি। লাভও ভালো হচ্ছে। এগুলো সহজেই মরে না। যার কারণে ক্ষতির সম্ভাবনা খুবই কম। প্রতিদিন গড়ে ৩০০-৪০০টি পর্যন্ত বাচ্চা বিক্রি হয় বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা