সারাদেশ

সিলেটে উদ্ধার ১৪ রোহিঙ্গা, কারাগারে ২ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধার হওয়া ১৪ রোহিঙ্গাকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়েছে। আর আদালতের নির্দেশে ২ পাচারকারীর ঠাঁই হয়েছে কারাগারে ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে রোহিঙ্গাদের পুলিশ প্রহরায় কক্সবাজারে পৌঁছান হয়। এর আগে সোমবার রাত ৯টার দিকে তাদের নিয়ে রওয়ানা হন দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ সদস্য।

গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকা থেকে ২ পাচারকারীসহ এই রোহিঙ্গাদের আটক করেছিল র‌্যাব-৯।

পাচারকারীরা হলেন কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসাইনের ছেলে মো. ছাদেক (২৫) ও সিলেটের কানাইঘাট থানার ডোনা রাতাছড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে সেলিম আহমদ (৩০)।

উদ্ধারকৃত রোহিঙ্গারা হলেন ভিকটিম ছবির আহমেদের ছেলে আব্দুর রহমান (৩০), সৈয়দ করিমের ছেলে মো. সিরাজ (২০) , সৈয়দ নুর বাশারের ছেলে সৈয়দ নুর (১৮), কবির আহমদের ছেলে যোবায়ের আহমেদ (২০), মো. কবিরের স্ত্রী জহুরা বেগম (৩০)। মো. কবিরের ৪ শিশু সন্তান মো. ইদ্রিছ (১২), মো. জুনাইদ (১০), ইফনুছ (৮) ও মো. মোস্তফা (৪)। আব্দুর রহমানের স্ত্রী নুর আয়শা বেগম (৩৫) ও তার ৩ সন্তান মফিজুর রহমান (১১), সৈদুর রহমান (৯) ও আজিজুর রহমান (৪)। সৈয়দ করিমের মেয়ে খোশনামা বেগম (১৮)। তারা সবাই কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ ব্যাপারে মানবপাচার আইনে ছাদেক ও সেলিমের বিরুদ্ধে একটি মামলা (নম্বর ৫/৬/১২/ রুজু করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের সোমবার কারাগারে পাঠানো হয়। সান নিউজ২৪কে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা