সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদসহ অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা শহরের সাথীর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। পর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তনু পালিত অন্তু প্রমুখ।

সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে ‘মৌলবাদী চক্রের’ বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন। তারা কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙ্গার জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা