সারাদেশ

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে নিহত দেহরক্ষী

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে বাড়িতে ছুটি কাটাতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেল এক দেহরক্ষীর। রোববার (৬ ডিসেম্বর) ভোর রাতে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রতন প্রিয় দেওয়ান প্রকাশ ধীমান চাকমা। তিনি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। বাঘাইছড়ি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত রতন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি ছুটিতে বাড়িতে যান। এক বছর আগে তিনি সন্তু লারমার জেএসএস থেকে পদত্যাগ করে জেএসএস এমএন লারমা দলে যোগ দেন। এই কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তিনি গতকাল রাতেও বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় এক দল সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়।

এ অভিযোগের বিষয়ে বাঘাইছড়ি উপজেলা জেএসএস সন্তু লারমা দলের সাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা ওরফে দীপ বাবু জানান, তাদের দলে কোনো সন্ত্রাসী কার্যকলাপ নাই। দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।

জেএসএস এমএনলারমার কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা অভিযোগ করে বলেন, ভোর রাতে রূপকারী ইউনিয়নের পাকুজ্জ্যাছড়ি নামক এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন এক দল সশস্ত্র সন্ত্রাসী তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা প্রিয় দেওয়ানের লাশ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি জেএসএস এমএন লারমা দলের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা