সারাদেশ

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যায় ছোট ভাই সুমনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (৬ ডিসেম্বর) বিচারক মো. জুলফিকার আলী খাঁন দুপুরে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, সরিষাবাড়ির উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে শামছুল হকের ছেলে সেজনু মনির তার ছোট ভাইকে ব্যবসার দায়িত্ব না দিয়ে তার মামা শ্বশুরকে দায়িত্ব দেন। এতে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে ২০১৫ সালের ১৭ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেজনু মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সুমনকে গ্রেফতার করলে সে বড় ভাইকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালতে।

মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে একমাত্র আসামি সুমনের বিরুদ্ধে হত্যা অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা