সারাদেশ

নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৫ ডিসেম্বর) ভোরে তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত দম্পতি হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শিপন আলী (২২) ও তার স্ত্রী ইভা খাতুন (১৬)।

পুলিশ জানায়, অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কঙ্কালের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, শুক্রবার সকালে খাদিমপুর গ্রামবাসী মাছ ধরার সময় পুকুরের কচুরিপানার নিচে কঙ্কাল দেখতে পান। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শিপন ও তার স্ত্রী ইভা গা-ঢাকা দেয়। পুলিশ রাতে প্রধান অভিযুক্ত শিপনকে আটকের জন্য অভিযান চালায় আলমডাঙ্গার বিভিন্ন স্থানে। পরে খাদিমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শিপন ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।

রাতে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ৮ জনের নাম উল্লেখসহ কয়েক জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন বলে জানান তিনি।

ওসি আরও বলেন, এই হত্যা মামলায় শাহিন আলী ও ইভা খাতুনকে শনিবার ভোরে গ্রেফতার দেখানো হয়। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে ওই যুবকের কঙ্কাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর নিখোঁজ হয় আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের আলমগীর হোসেন (২২)। নিখোঁজের দুই মাস পর তার কঙ্কাল উদ্ধার হয় গ্রামের একটি পুকুর থেকে। প্যান্ট দেখে তার বাবা ও ভাই তাকে শনাক্ত করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা