সারাদেশ

চালনা পৌর নির্বাচন ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আগামী ২৮ ডিসেম্বর খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামীলীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনকে ঘিরে চালনা হয়ে উঠেছে উৎসব মূখর পরিবেশে। মেয়র ও কাউন্সির প্রার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা । চলছে প্রচার প্রচারণ কার্যক্রম।

এ উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১ ডিসেম্বর) ছিলো মনোনয়ন পত্র জমা দেয়া শেষ সময় এবং বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ছিলো মনোনয়ন যাচাই বাছাই। চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ মোট ৪৩ প্রার্থী মনোনয়নপত্র জমা পড়েছে। মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত একজন এবং বিএনপি সমর্থিত একজন মনোনয়নপত্র জমা দেন এছাড়াও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ এবং কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী জমা দিয়েছেন। যাচাই বাছাইতে কোনো প্রার্থী বাদ যায়নি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

প্রতিক বরাদ্দ ১১ ডিসেম্বর, এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুয়ায়ী মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ এবং কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী জমা দিয়েছেন। সবগুলো বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১১ ডিসেম্বর। পৌরসভার ভোটার সংখ্যা বারো হাজার একশত।এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার আটশত তেষট্টি এবং মহিলা ভোটার ছয় হাজার দুইশত সাত্রিশ। ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে ভোট কেন্দ্রের ৪৩ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা