সারাদেশ

রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহে যাত্রীসেবা নিশ্চিতে অঙ্গীকার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : ‘শেখ হাসিনার দর্শন, রেলপথের উন্নয়ন; পরিচ্ছন্ন রেলওয়ে, পরিচ্ছন্ন বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার (৪ ডিসেম্বর) ঈশ্বরদী জংশন স্টেশনে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগে ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০’ উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলওয়ের অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। এজন্য রেলওয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে দূতের ভূমিকা পালন করতে হবে।

সভাপতিত্ব করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন বিভাগী প্রকৌশলী (২) আব্দুর রহিম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেদয়ানুল হক, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত টিটিই আব্দুল আলীম বিশ্বাস, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির আলম, গার্ড কাউন্সিলের সভাপতি আফজাল হোসেন জিন্না, রেল শ্রমিক লীগের ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল ইসলাম স্বপন, পাকশীর সভাপতি ইকবাল হায়দার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ। পরে ট্রেনের যাত্রীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সান নিউজ/আরএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা