সারাদেশ

সিলেটে ম্যারাথনে অংশ নিলেন ১ হাজার প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘দৌড় প্রতিযোগিতা’। দেশের এক হাজার দৌড়বিদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নগরীর সিলেট রানার্স কমিউনিটি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি ব্র্যান্ডসল্যান্সার-এর যৌথ উদ্যোগে শুক্রবার (৪ ডিসেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীরা ক্বিনব্রিজ থেকে ভাের ৬টায় দৌড় শুরু করে শেখঘাট পয়েন্ট হয়ে রিকাবীবাজার, রিকাবীবাজার থেকে নয়াসড়ক পয়েন্ট-শাহী ঈদগাহ-বড়বাজার-খাসদবির, এয়ারপোর্ট রোডের চা বাগানের রাস্তা প্রদক্ষিণ শেষে লাক্কাতুড়ার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে দৌড় শেষ করেন।

ব্যতিক্রমী এ প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার মানুষ। হাফ ম্যারাথন ২১.১ কিলোমিটার দৌড়ে নবীন দৌড়বিদ ও ৭.৫ কিলোমিটারের প্রবীণ বিভাগে পঞ্চাশোর্ধ্ব নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সাজ্জাদ হোসাইন স্নিগ্ধ। প্রথম রানারআপ হয়েছে খাইরুল বাসার এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মোহাম্মদ মনসুর আহমেদ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন আক্তার সুপ্তা। প্রথম রানারআপ নাসরিন বেগম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নার্গিস জাহান ওহাব।

অন্যদিকে, ২১.১ কিলোমিটার প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আল আমিন। প্রথম রানারআপ মাহবুবুর রহমান এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন আশরাফুল আলম কাশেম। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন সারওয়াত পারভিন। প্রথম রানারআপ হামিদা আক্তার জেবা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন দোলা বড়ুয়া। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যে ছিলো একটি সৌন্দর্যবর্ধক জার্সি এবং মেটাল ম্যাডেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি'র শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুর আহমেদ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

সান নিউজ/একে/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা