সারাদেশ

বাংলাদেশের জলসীমায় আটক ভারতীয় ১৭ জেলে কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলেকে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গত মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে কোস্টগার্ড। আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।

আটক ভারতীয় ফিশিং ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। ফিশিং ট্রলার, জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমানা অবৈধ অনুপ্রেবেশ ও মাছ চুরির অপরাধ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা