সারাদেশ

স্বামী হত্যার ঘটনায় স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী রাবেয়া বেগমসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, সাইফুল ইসলাম, মো. ফিরোজ, আবুল কালাম ও আবুল আসাদ ওরফে মিঠু। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু ছাড়া সবাই কারাগারে রয়েছে।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জেলার গুইমারা উপজেলার রবীন্দ্র কার্বারী পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রী রাবেয়া বেগম পরকীয়ার জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটিয়া খুনি দিয়ে স্বামী মমিনুলকে হত্যা করে।

একই বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়। রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা