সারাদেশ

বিশ্ব জাকের মঞ্জিল দরবারে জাকেরানের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের এক জাকেরান আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দরবার শরীফের সীমানা প্রাচীরের বাইরে পুকুরপাড়ে একটি শেডের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম শেখ ফরিদ (৪৮)। তিনি নরসিংদীর শিবপুর থানার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগঞ্জ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। শেখ ফরিদ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

দরবার শরীফের খেদমতকারী দলের প্রধান মো. পিয়ার আলী জানান, জাকেরান শেখ ফরিদ গত এক সপ্তাহ আগে দরবার শরীফে খেদমতের উদ্দেশ্যে আসেন। গত শুক্রবার থেকে নরসিংদী জেলার জাকেরানদের দরবার শরীফের রওজা এলাকার খেদমত শুরু হয়।

সকাল বেলা জাকেরানরা ময়লা ফেলতে গেলে পুকুর পাড়ের শেডের আড়ার সঙ্গে গলায় গামছা দিয়ে ফরিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দরবার শরীফের জাকেরানরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পিয়ার আলী জানান, ফরিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার থেকে জানানো হয়। পরিবারের সদস্যরা মরদেহ নিতে রওনা দিয়েছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহিন আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা