সারাদেশ

মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী শক্তি যা বলেছে তা অপপ্রচার : মোস্তফা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নিযুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা বলেন, ভাস্কর্যের ব্যাপারে মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি যা বলেছে তা অপপ্রচার। ইসলাম ধর্ম তাদের বক্তব্য সমর্থন করে না। বর্তমান সরকার ইসলামের জন্য যা করছে তা ধর্ম সমর্থন করে। ধর্মের অর্থ হচ্ছে আল্লাহ’র নৈকট্য লাভ করা, মানুষের সেবা করা। ধার্মিক মানুষের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে, দল সম্পর্কে, সরকার সম্পর্কে কেউ যদি প্রশ্ন তোলে সেই প্রশ্ন অবান্তর, এগুলো ষড়যন্ত্রের অংশ, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক কু-উদ্দেশ্যে এ অপপ্রচারগুলো করা হচ্ছে। এর আগে একটি ইসলামিক দেশে বিগত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যে কাজগুলো করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজ গুলো করেছেন।

এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নিযুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা