সারাদেশ

ফটিকছড়িতে যুবকের এলোপাতাড়ি কোপে ১১ জন জখম

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউপির বৈদ্দ্যেরহাটের পূর্ব পাশে রতন শাহ (২২) নামের এক যুবক ১১ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এতে এক জনের হাতের কব্জি সম্পূর্ণ বিছিন্ন হয়ে গেছে। রতন শাহ পাড়ার মৃত ভোলার ছেলে বলে জানা গেছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুয়াবিল বৈদ্দ্যেরহাট সংলগ্ন শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রতনের পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করতো। গত কিছুদিন ধরে তারা গ্রামের বাড়ি শাহ পাড়ায় আসে। বুধবার তাদের পরিবারের অন্যান্যরা শহরে চলে গেলেও রতন বাড়িতে থেকে যায়। সকালে হঠাৎ রতন দুই হাতে দুটি ধারালো দা-ছুরি নিয়ে সামনে যাকে পায় তাকে কোপাতে শুরু করে।

এভাবে এলোপাতাড়ি কোপানোর সময় একজন সিএনজির ড্রাইভার রতনকে বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। সে শাহ পাড়াসহ পাশের একটি বাড়িতে আক্রমণ করে। ঘাতক রতন এভাবে কুপিয়ে বৈদ্দ্যেরহাটের দিকে আসার সময় সাধারণ মানুষ ইট-পাথর ছোড়ার পর সে মাটিতে পরে যায়। পরে সুয়াবিল ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ ব্যাপারে সুয়াবিল ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন জানান, রতনের এলোপাতাড়ি কোপে ১১ জন আহত হয়েছে। শুনেছি, রতনের মানসিক সমস্যা ও নেশাগ্রস্ত ছিল। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। সবাই চিকিৎসাধীন অবস্থায় আছেন। রতনকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা