সারাদেশ

নোয়াখালীতে বিতর্কিতদের নিয়ে জেলা ছাত্রলীগ কমিটি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : ২৯ নভেম্বর দীর্ঘ ২বছর পর নোয়াখালী জেলা ছাত্রলীগ এর কমিটি পূর্ণাঙ্গ হলেও বহুল প্রত্যাশিত পূর্ণাঙ্গ কমিটিতে আসতে পারে নাই দলের একাধিক নির্যাতিত ও নিবেদিত ছাত্রলীগ কর্মীরা।

এদিকে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় পদত্যাগ করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে স্ব স্ব পদ থেকে পদত্যাগ করছেন। নোয়াখালী জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি খালেদ মোশারফ সঞ্জয় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করছেন।

এব্যাপারে নোয়াখালী জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি ও সাবেক নোয়াখালী কলেজ ছাত্রলীগ এর আহবায়ক তৌহিদ উদ্দিন পিয়াস জানান, বিবাহিত, চাকুরিজীবী, অনুপ্রবেশকারীদের নিয়ে জেলা ছাত্রলীগ গঠিত হয়েছে। আমি একজন সচেতন ছাত্রনেতা হিসেবে এটা মেনে নিতে পারি নি তাই আমি পদত্যাগ করেছি।

নাম না জানানোর শর্তে জেলা ছাত্রলীগ এর এক নেতা জানান, ইমাম হোসেন শাওন-শিবিরের শীর্ষ সন্ত্রাসী, বিবাহিত, তার বাবা সোনাইমুড়ী উপজেলা শিবিরের রোকন, মোহাম্মদ মহাসিন উজ্জামান তুহিন মেয়াদোত্তীর্ণ, তার বাবা বিএনপি’র একজন খাঁটি সমার্থক, হাসান আর রশিদ মেয়াদোত্তীর্ণ, আব্দুল ওয়াহাব শুভ ছাত্রত্ব নেই, ব্যবসায়ী, কফিল উদ্দিন বয়স নাই, বিভিন্ন ফৌজদারি মামলার আসামী, ছাত্র নয়, ইমাম হোসেন শাওন ছাত্রশিবির এর ক্যাডার ছিল, সুজন আইচ এর ছাত্রত্ব নেই, কাজী ছোটন বিবাহিত ও বিদেশ ফেরত, রাসেল হোসেন রাজ বর্তমানে সে ওমানে কর্মরত রয়েছেন এরা সকলেই জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি।

এছাড়াও ছাত্রদলের ক্যাডার জিসান বাহিনীর কিশোর গ্যাঁং এর সদস্য আশরাফুল ইসলাম লিমনকে জেলা ছাত্রলীগ এর উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে।

সকলের জন্যই সুপারিশ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিতর্কিত এক নেতা, যিনি কমিটি থেকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেও এখনও ছাত্রলীগে অদৃশ্য এক প্রভাব বিস্তার করছেন।

এদিকে এবিষয়ে জানার জন্য নোয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান এবং সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান এর সঙ্গে মুঠোফোনে কল দিয়ে এবং বার্তা পাঠিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি।

সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্টের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ গঠনতন্ত্রের বাইরে গিয়ে এই কমিটি করেছে, গঠনতন্ত্র স্পষ্ট বলা আছে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার কথা কিন্তু সেখানে ২৮৭জন বিশিষ্ট এই কমিটি করা হয়েছে। নোয়াখালীর ঢাকাস্থ কিছু ছাত্রনেতাদের কারণে এই কমিটি বিতর্কিত বলে আমি মনে করছি, দলের দুর্দিনে দলের জন্য কাজ করেছে এরকম অনেক ছাত্রলীগ কর্মী এই কমিটিতে আসে নাই বিধায় আমরা আশাহত।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা