সারাদেশ
দলিল লেখক রিয়াজ হত্যা

স্বীকারোক্তি দেয়া আসামীকে অব্যাহতি দিয়ে পুলিশের দায়মুক্তির চার্জশিট

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইছাগুড়া রাজগর এলাকার দলিল লেখক রেজাউল করিম রিয়াজ হত্যার প্রধান অভিযুক্তকে বাদ দিয়ে চার্জশিট প্রদান করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি (তদন্ত) সগির হোসেন দীর্ঘ নয়মাস তদন্ত শেষে এই চার্জশিট প্রদান করেন। মামলায় মূল অভিযুক্ত ছিলেন রিয়াজের স্ত্রী লিজা আক্তার। এমনকি তিনি গ্রেফতার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও প্রদান করেন। এত কিছুর পর কাউনিয়া ওসির এমন চার্জশীট অবাক করেছে নিহতের পরিবারকে।

মামলার বাদী নিহত রিয়াজের বড় ভাই মনিরুল ইসলাম রিপন বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের হত্যা মামলাটি তদন্তের নামে তদন্তকারী কর্মকর্তা সগির হোসেন বিভিন্নভাবে কালক্ষেপণ ও প্রধান আসামী লিজাকে রক্ষা করার মিশনে নামার বিষয়টি টের পেয়ে গত ২৩ই অক্টোবর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রহস্যজনক মামলা তদন্তের প্রতি আমার আইনজীবীর মাধ্যমে না রাজি দিয়ে মামলাটি সিআইডি পুলিশ সদস্যদের দিয়ে তদন্তের দাবী করা হয়। সেসময় উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মারুফ আহমেদ বাদীর আর্জির পরিপ্রেক্ষিতে পরবর্তী মামলার তারিখ ১১ই নভেম্বর মামলার সকল সিডি নিয়ে তদন্তকারী কর্মকর্তা মোঃ সগির হোসেনকে স্ব-শরিরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন। ১১ই নভেম্বরে মামলার ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তা সগির হোসেন করোনাকে পুজি করে আদালতে আসা থেকে বিরত ছিলেন। ওই আদালতের বিচারকের বদলির কথা শুনে তিনি সোমবার আদালতে প্রধান আসামী আমিনা আক্তার লিজাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন। আমরা আগেও এই মামলা তদন্তে পক্ষপাতিত্ত্বের প্রমাণ পেয়েছি। যে সন্দেহ করেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা সেই কাজই করেছেন। এই তদন্ত প্রতিবেদন আমরা মানি না।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসত ঘরে স্বামী রিয়াজ খুন হন। ওই ঘরে তার সঙ্গে তার স্ত্রী লিজা ছিলেন। হত্যায় জড়িত থাকার সন্দেহে রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে স্বামী হত্যায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় লিজা। যদিও পরে তা প্রত্যাহারের আবেদন করেন জামিনে বের হয়ে লিজা। এদিকে মামলার বাদী দাবী করেন, কোতয়ালী থানা পুলিশ হত্যা মামলার রহস্য উদঘাটন করার দ্বারপ্রান্তে পৌঁছার আগ মুহুর্তে হঠাৎ করে মামলাটি গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়।

সেসময় ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজাউল করিমের তত্ত্বাবধানে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারী সগির হোসেন হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব গ্রহণ করেন। মামলার বাদী আরও অভিযোগ করে বলেন, রিয়াজ হত্যার পর থেকে লিজার স্বীকারোক্তি মতে তার পরকীয়া প্রেমিক মাসুম দফাদারকে আজ পর্যন্ত কেউ গ্রেফতার করেনি। বরংঞ্চ কয়েকজন ছিচকে চোরকে আটক করে জানিয়েছিল তারা রিয়াজকে হত্যা করেছে।

এই মামলার বিষয়ে শুরু থেকেই পক্ষপাতিত্ব ছিল বিধায় দুইজন পুলিশ সদস্য সাময়িক বরখাস্তও হয়েছেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত কাউনিয়া থানা মোঃ সগির হোসেন মঙ্গলবার (১ ডিসেম্বর) বলেন, এই মামলার তদন্তকালে স্বামী রিয়াজ হত্যার সঙ্গে জড়িত এ রকম কোন প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছি।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা