সারাদেশ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তেলবাহী লরিচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার ( ০১ ডিসেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক জাহাঙ্গীর (৪০) তার বাড়ি রায়পুর উপজেলায় ও রুমা বেগম (৩০) ফরিদগঞ্জের চর বড়ালি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল পৌনে ৮টার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসছিল। এ সময় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লরির চাকা ফেটে যায়।

এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে লরিটি চাপা দেয়। এর পর দুটি যানই খালে পড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ তিনজন গুরুতর আহত হন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও রুমা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত মামুনকে (৩৫) উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা