সারাদেশ

খুলনায় এক শিশুর রহস্যজনক মৃত্যু, মা ও কাকা আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার বটিয়াঘাটা এলাকা হতে জশ মন্ডল (৫) নামে এক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী শিশুটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

শিশু জশ মন্ডল খুলনা বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের অমিত মন্ডলের একমাত্র সন্তান। অমিত মন্ডল পুলিশ সদস্য হিসেবে ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে চাকরি করেন। এ ঘটনায় শিশুটির কাকা অনুপ মন্ডল ও তার মা অনুশ্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত মন্ডল পুলিশ বাহিনীতে ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে চাকুরী করেন। সঙ্গে থাকেন স্ত্রী তনুশ্রী মন্ডল ও একমাত্র পুত্র সন্তান জশ। রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশুপুত্র জশ ফুলতলা গ্রামে বেড়াতে আসেন। সোমবার সকালে তনুশ্রী ফোনে এলোমেলো কথা শুনে তার মা জোনাকি মহলদার হালিয়া থেকে সকাল ৯টার সময় মেয়ের বাড়িতে। এসময় কন্যাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর তনুশ্রীর পুত্র জশকে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় জশ এর কাকা অনুপ মন্ডল পাশে বসে ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার মৃত ঘোষনা করেন ।

শিশুটির দীদা জোনাকি মহলদার বলেন, অনুপ মন্ডলসহ তার পরিবারের সদস্যরা আমার নাতী জশকে হত্যা করেছে, তারা আমার কন্যাকেও হত্যা করতে চেয়েছিলো। ইতিপূর্বে অনুপ মন্ডল আমার কন্যাকে একাধিকবার কু-প্রস্তাব ও ঝাপটে ধরেছে,এমনকি হত্যার চেষ্টাও করেছে।

বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটির মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে প্রেরন করা হয়েছে। তার গলায় একটি ক্ষতচিহ্ন রয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। এ ঘটনায় শিশু জশ মন্ডলের মা অনুশ্রী ও তার কাকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা