সারাদেশ

পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ, কিছু অংশ কুকুরে পেটে

নিজস্ব প্রতিনিধি কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর তীর থেকে পলিথিন মোড়ানো একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, লাশের কিছু অংশ কুকুরে খেয়েছে। বুধবার সকালে ওই উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ায় এ ঘটনা ঘটে।

বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শারফ হোসেন জানান, মাতামুহুরী নদীর তীরে ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল লাশটি উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, লাশটি দেখে মনে হচ্ছে- শিশুটির শরীরের কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছে। লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা