সারাদেশ

নোয়াখালী ‘জেলা ব্রান্ডিং বুক’ প্রকাশের লক্ষ্যে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক খোরশেদ আলম খান এর সভাপতিত্বে জেলা ব্রান্ডিং বুক-এর ২য় সংস্করণ প্রকাশের লক্ষ্যে সেমিনার ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনার ও প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবু ইউসুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো: জাকারিয়া, নির্বাহী ম্যাজিষ্টেট আসাদুজ্জামান রনি ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, আমাদের ঐতিহ্য-সমৃদ্ধি আর প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ববাসীকে জানানোর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য জেলা ব্রান্ডিং অনন্য ও দূরদৃষ্টিসম্পন্ন একটি উদ্যোগ।

জেলা প্রশাসন, নোয়াখালী রূপকল্প ২০৪১-কে সামনে রেখে মন্ত্রীপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং এটুআই প্রোগ্রামের সহায়তায় নোয়াখালী জেলার ব্যান্ডিং-বুক এর ২য় সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে।

এ সংস্করণ নোয়াখালী জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে সমগ্র দেশে ও বহির্বিশ্বে নতুনভাবে তুলে ধরবে।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা