সারাদেশ

কক্সবাজার সৈকতে মাস্ক না পরায় পর্যটকদের জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকরা মাস্ক ব্যবহার না করায় জরিমানা গুনতে হচ্ছে ।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সৈকতের লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে ৪২ পর্যটক ও ব্যবসায়ীদের কাছে ৬ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানা দেওয়া এক পর্যটক বলেন, ‘মাস্ক তো ব্যবহার করছি। এখন সৈকতের পানিতে নেমেছিলাম; তাই বউয়ের হাতে রেখে গিয়েছি। আরেক পর্যটক বলেন, ‘মাস্ক আছে পকেটে। শুধু ছবি তোলার জন্য মাস্কটা খুলে রেখেছিলাম। ছবি তোলার পর আবারও মাস্ক পড়বো।

এদিকে, কক্সবাজারে করোনার সংক্রমণ রোধে পর্যটকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সৈকতের সবকটি পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম জানান, পর্যটন মৌসুমের শুরুতেই কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই আসছে হাজার হাজার পর্যটক। হোটেল, মোটেল, বার্মিজ দোকান, বালিয়াড়ি ও সৈকতের ভিড় করছেন পর্যটকরা। কিন্তু কেউ মানছেন না করোনার সতর্কতা। সৈকতে প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও তাও মানছেন না পর্যটকরা।

মাস্ক ব্যবহার নিয়ে নানা অজুহাতের কারণে আজ (রোববার) সকাল ১০টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে অভিযান চালানো হয়। এছাড়া কলাতলী পয়েন্টে ইমরান জাহিদ ও লাবণী পয়েন্টে সাদিয়া সুলতানা অভিযানে নামেন। অভিযানে সুগন্ধা পয়েন্টে ৭টি, কলাতলী পয়েন্টে ১৭টি ও লাবণী পয়েন্টে ১৮টি মামলা করা হয়। এ অভিযানের সঙ্গে জেলা পুলিশের ৩টি টিম যুক্ত ছিলো।

এক মাস্ক বিক্রেতা সৈয়দ আলম বলেন, ‘এক ঘণ্টার মধ্যে সৈকতের সুগন্ধা পয়েন্টে ৫ হাজারের বেশি মাস্ক বিক্রি হয়েছে। যা সম্ভব হয়েছে প্রশাসনের অভিযানের কারণে। অভিযানের ফলে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল আমিন পারভেজ জানান, মাস্ক ব্যবহার না করায় সৈকতের কলাতলী পয়েন্টে ১৭টি, সুগন্ধা পয়েন্টে ৭টি ও লাবণী পয়েন্টে ১৮টি মামলা করা হয়েছে। যেখানে জরিমানা আদায় করা হয়েছে ৬ হাজার ২০টাকা।

তিনি আরও জানান, জরিমানা করাটা বিষয় নয়। মূল উদ্দেশ্যে হল পর্যটকদের মাঝে সচেতনতা তৈরি করা। এখন পর্যটন মৌসুম চলছে। প্রতিদিনই হাজার হাজার পর্যটকের আগমন হচ্ছে সৈকতে। তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা তৈরি করতেই এই অভিযান। টিকা না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা