সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩, আহত-৩

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়া জেলার শেরপুর উপজেলায় বাসের চাপায় শিশুসহ ৩ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন,শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রাং (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বগুড়া-ঢাকা মহাসড়কে ৫ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চান্দাইকোনার দিকে যাচ্ছিল। অটোটি ধনকুন্ডি নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় বাসের চাপায় অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। আহতদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, বাসটি চাপা দিয়েই পালিয়ে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা