সারাদেশ

মহানবীর নামে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে কালিমা ও রসুল (সা.) এর হাদিসের বিরুদ্ধে কটুক্তি করায় শিক্ষক আমিরুল ইসলামের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (২২নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর প্রেসক্লাবে মুফাচ্ছির পরিষদ, উলামা মাশায়েক কমিটি, উলামা পরিষদ, হাজী কল্যাণ পরিষদের আয়োজনে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জাতীয় মুফাসসির পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি মুফতি মাওলানা আব্দুল হান্নান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মো. ইব্রাহিম হুসাইন কাশেমী, বঙ্গবন্ধু উলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা মো. ফারুক আযম জিহাদী, দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, মিরপুর উপজেলা উলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, হাজী কল্যাণ পরিষদের সদস্য হাজী আছাদুর রহমান বাবু, হাজী আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া হাক্কানী দরবারের পরিচালক মো. খালিদ হাসান সিপাই।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মিরপুর দারুস সালাম অনলাইন স্কুলের পরিচালক আমিরুল ইসলাম কোরআন-হাদীস ও কালেমা বিরোধী প্রতারণা ও কর্মকান্ড করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানায়। তার শাস্তি না হলে আগামীতে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ার মিরপুরে এক শিক্ষককে আটক করে পুলিশ। মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সান নিউজ/কেকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা