সারাদেশ

ঠাকুরগাঁওয়ের মর্জিনা বেগমকে জেলা প্রশাসকের ঘর দান

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের ৭০ বছর বয়সী মর্জিনা বেগমকে নিয়ে সংবাদ প্রকাশের পরদিনই ঘর দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক (ডিসি) ড. কে এম কামরুজ্জামান সেলিম।

শনিবার ( ২১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ( ডিসি) ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘বৃদ্ধা মর্জিনা বেগমকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখার পরপরই তাকে একটি ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, নতুন ঘর তৈরির সংবাদ পেয়ে বৃদ্ধা মর্জিনা বেগম অশ্রুসিক্ত চোখে জেলা প্রশাসক ও সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এবার প্রচণ্ড বর্ষায় আমার মাটির ঘরটি ভেঙে যায়। এ নিয়ে স্থানীয় জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছি। হতাশ হয়ে ফিরতে হয়েছে।’

মর্জিনা বেগম জানান, নতুন ঘর পাওয়ার কথা তিনি ভাবতেও পারছিলেন না। এখন নতুন ঘর পাবেন ভেবে অনেক শান্তি পাচ্ছেন। আগে ঝড়-বৃষ্টির সময় ভয়ে ঘুমাতে পারতেন না। এখন আর সেই ভয়ও থাকবে না বলে জানান।

শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে ‘বৃষ্টিতে ভেঙে গেছে বৃদ্ধার ঘর, দ্বারে দ্বারে ঘুরে হতাশ মর্জিনা’সহ নানা শিরোনামে বৃদ্ধা মর্জিনাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মর্জিনা বেগম সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।

চলতি বছর বর্ষায় তার মাটির তৈরি একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। আপাতত মর্জিনা বেগম অন্যের বাড়ির বারান্দায় রাত্রিযাপন করছেন। একটা বিধবা ভাতা কার্ডের জন্য জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে ফিরতে হয়েছিল তাকে। ১০ বছর আগে স্বামীকে হারিয়ে তার ঠাঁই হয় একমাত্র ছেলে আলম হোসেনের কাছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা