সারাদেশ

খাঁটিয়ামাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাঁটিয়ামাড়ী সীমান্তে হাসিনুর হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনুর হোসেন উপজেলার রৌমারী ইউনিয়নের খাঁটিয়ামাড়ী এলাকার হাশেম আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রৌমারী উপজেলার খাঁটিয়ামাড়ী সীমান্ত এলাকার ১০১৮ পিলার ঘেষে ধানের বীজ ভারতে দিয়ে জিরা-মসলা নিয়ে ফেরার সময় বিএসএফের গুলিতে হাসিনুরের মৃত্যু হয়।

তবে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ বলেন, রৌমারী সীমান্তে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রৌমারী থানা পুলিশের ডিউটি অফিসার মুনতাসির বিল্লাহ বলেন, সীমান্ত থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা