সারাদেশ

মানি লন্ডারিং মামলায় ফরিদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ঢাকার সিআইডির দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে দায়ের করা মামলায় এবার গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর শেখ মো. জলিল (৪৮)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর শহরের রেল স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ।

শেখ মো. জলিল শহরের লক্ষ্মীপুর মহল্লার মৃত শেখ মো. আলাউদ্দিনের ছেলে। ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড (সাবেক সাত) আওয়ামী লীগের সভাপতি এবং সাত নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ফরিদপুর পৌরসভার নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. জলিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বরকত-রুবেল এর নামে দায়ের করা মানি লন্ডারিং মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার চাহিদা অনুযায়ী ওই মামলার আসামি হিসেবে জলিলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, গতকাল বিকেলেই জলিলকে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে পরে সিআইডি ঢাকা তাকে ফরিদপুর জেল থেকে তাদের হেফাজতে নেবে।

জলিলের বিরুদ্ধে টেপাখোলা গরু হাটে চাঁদাবাজীর অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা রয়েছে। তবে ওই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল ও রেলওয়ের জমি দখল করে নিজে ব্যবহার ও ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত গত গত ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে ঢাকার কাফরুল থানায় মানি লন্ডালিং এর অভিযোগ এনে বরকত ও রুবেলের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

এ মানি লন্ডারিং মামলায় ওই দুই ভায়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় এ মামলাটি দায়ের করা হয়।

এ মামলাটি তদন্ত করছেন ঢাকা মেট্রোপলিটন পশ্চিম বাংলাদেশ পুলিশ সিআইডি ঢাকা এর সহকারি পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

উত্তম কুমার বিশ্বাস বলেন, বরকত ও রুবলেসহ মানি লন্ডারিং মামলায় এ পর্যন্ত ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল এ মামলার আসামি হিসেবে ফরিদপুরে শেখ মো. জলিলকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। তাকে আগামী রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলায় ‘শ্যোণ এরেস্ট’ দেখানো হবে। জলিলকে নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা হবে ১১জন।

ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর শহর আওয়ামী লীগের সধারণ সম্পাদক এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। গত ৭ জুন তাদের গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামালার আসামি হিসেবে। এ গ্রেফতারের পর শহর আওয়ামী লীগ ও ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিস্কৃত হন দুই ভাই।

গত ১৬ মে রাতে ফরিদপুর শহরের গোয়ালচামাট এলাকার মোল্লাবাড়ি সড়কে অবস্থিত সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।


সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা