সারাদেশ

সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সন্ধ্যায়

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কুমারগাঁওয়ে গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের ফলে এখনও অন্ধকারে রয়েছে সিলেটের অনেক এলাকা। অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে সিলেট। প্রায় ৩১ ঘন্টা পর বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এখনও অন্ধকারে জেলার অধিকাংশ এলাকা।

তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা শতভাগ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিদ্যুৎ না থাকায় মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে সিলেট জেলাবাসীকে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাত পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বিভাগ-১, ২ ও ৪-এর আওতাধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। অন্য এলাকায় সরবরাহ শুরু করতে কাজ চলছে।

জানা গেছে, নগরীর জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবিবাজার, দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নগরের উপকণ্ঠের এলাকাগুলো ও বিভিন্ন উপজেলা।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন জানান, এখনও গ্রিড লাইনে মেরামত কাজ চলছে। টানা কাজ করছেন সবাই। আশা করছি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা শতভাগ স্বাভাবিক করা সম্ভব হবে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা