সারাদেশ

খুবির নিউজ পোর্টাল ‘অদম্য বাংলা’ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের নিউজ পোর্টাল ‘অদম্য বাংলা’ উদ্বোধন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহম্মদ ফায়েক উজ্জামান স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে এই নিউজ পোর্টালের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে দেশ এগিয়ে যায়। তবে হলুদ সাংবাদিকতা দেশ, সমাজ তথা সকল ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে এবং বিভ্রান্তি ছড়ায়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে নিউজ পোর্টাল ‘অদম্য বাংলা’ এর যাত্রা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি ডিসিপ্লিনের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বীয় চর্চার ব্যবহারিক ক্ষেত্রের উৎকর্ষ সাধনে অবদান রাখবে। এই অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাড়াও এতদাঞ্চলের সাংবাদিকতার বিকাশ এবং সংবাদ পরিবেশনের নতুনধারা সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, এমসিজে ডিসিপ্লিনের আজ একটি স্মরণীয় দিন। এই নিউজ পোর্টাল দীর্ঘ প্রত্যাশিত এবং তা তৈরিতে অনেক আগে থেকেই কাজ হয়ে আসছে। এর মাধ্যমে এই ডিসিপ্লিনের অগ্রযাত্রায় মাইলফলক রচিত হলো ।

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক তথ্য কমিশনার প্রফেসর ড. মোঃ গোলাম রহমান, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এবং জেষ্ঠ্য সাংবাদিক স্বদেশ রায়।গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (সাময়িক দায়িত্ব) মামুন অর রশিদের সভাপতিত্বে জুমলিংকের মাধ্যমে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডোমেইনটি তৈরিকারী টিমের সমন্বায়ক ডিসিপ্লিনের প্রভাষক মোঃ শরিফুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা