চুরির পর নিহত শিশুর বাবাসহ আটক ৩
সারাদেশ

চুরির পর নিহত শিশুর বাবাসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘর থেকে শিশু চুরির পর নিহতের ঘটনায় তার বাবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নিহত শিশুর বাবা সুজন খান (২৮), চাচা রিপন খান (২৫) ও ফুফা হাসিব খান (৩০)।

এর আগে রোববার গভীর রাতে মৎস্যজীবী সুজন খান ও শান্তা আকতার দম্পতির ১৭ দিনের শিশু সানজিদা আক্তার চুরি হয়। চুরির তিন দিন পর বুধবার সকালে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে নিজ বাড়ির পাশে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর পর সন্ধ্যায় পুলিশ শিশুর বাবাসহ তিনজনকে আটক করে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাসহ তিনজনকে থানায় আনা হয়েছে।

পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে পুলিশের।

উল্লেখ্য,রোববার দিবাগত রাত ২টার দিকে তাদের ঘুম ভাঙলে দেখেন তাদের শিশুটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে এবং ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশির সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির বাবা সুজন খান দাবি করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা