সারাদেশ

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে  সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, করোনা প্রতিরোধে মাক্স, হান্ড-স্যানিটাইজার, সোলার বাতি ও প্রশিক্ষিত যুব-মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী তুলে দেন। করপাড়া ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসব সামগ্রী বিতরণকালে শিক্ষার্থীদেরকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য-সচেতন, বাল্যবিবাহ রোধে সচেতনতা ও প্রশিক্ষিত যুব-মহিলাদের নতুন নতুন পোশাক সামগ্রী তৈরী করে বাজারজাত করার বিষয়ে দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক ।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খাইরুল আনাম মোহাম্মাদ আফতাবুর রহমান হেলালী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও ডিডিএলজি) মোঃ ইলিয়াসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন খান, করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান, করপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আছাদ আলী, করপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহাসিন উদ্দিন, জেলা কৃষকলীগ নেতা লিয়াকত আলী খান, করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

করপাড়া ইউনিয়নে এলজিএসপির জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে ওই ইউনিয়নের ২০০ কন্যা শিক্ষার্থীকে স্যানিটারী ন্যাপকিন, ৮০ শিক্ষার্থীকে মাক্স, হান্ড-স্যানিটাইজার সামগ্রী, ১০০ শিক্ষার্থীকে সোলার বাতি ও ১০ জন প্রশিক্ষিত যুব-মহিলাকে সেলাই মেশিন দেয়া হয়।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা