সারাদেশ

চাঁদপুরে মাস্ক না পরায় ১১৩ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবং মাস্ক পরা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে পৃথক অভিযানে ১০৫ মামলায় ১১৩ জনকে ১৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বাবুরহাট বাজার, ইলিশ চত্বর ও লঞ্চঘাটে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, মঞ্জুর মোর্শেদ ও উজ্জল হোসেন।

করোনা রোধে সরকারি নির্দেশনা আসার পর থেকেই চাঁদপুরে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এসব অভিযান তত্ত্বাবধান করে আসছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হচ্ছে। অভিযানকালে যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাতে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য পুরো জেলায় সরকারের এ নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

অভিযানকালে ১০৫টি মামলায় ১১৩ জনকে জরিমানা করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা সহায়তা করেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত এরিয়ায় চলাচল করা ছোট-বড় যানবাহনে ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’ স্টিকার লাগানো হয়।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা