সারাদেশ

রাজবাড়ীতে বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীতে বাবুল হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের বাস ভবনে নিয়োজিত পুলিশ ব্যারাকের পেছনে গাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত বাবুল ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তার একজন শিশু সন্তান রয়েছে।

জানা গেছে, বাবুল সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ব্যারাকের পেছনে গাড়ির গ্যারেজে মোবাইলে কথা বলছিলেন। এরপর হঠাৎ তার চিৎকার শুনে ব্যারাকে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে দৌঁড়ে গিয়ে দেখেন তিনি বিষপান করেছেন। এসময় তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া দুইটার দিকে বাবুল মারা যান।

বাবুলের স্ত্রী তানজিলা সুলতানা বলেন, চার বছর আগে বাবুলের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। বাবুল পাংশা উপজেলাতে কর্মরত থাকা অবস্থায় সাথী নামে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। দেড় মাস আগে সে ওই মেয়েকে বিয়ে করেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, নিহত পুলিশ সদস্য বাবুলের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা