সারাদেশ

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমিকের সঙ্গে অভিমান করে ছুরিয়া আক্তার (১৮) নামে এক পোশাকশ্রমিক তরুণী বিষপান করে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছুরিয়া আক্তার ওই গ্রামের আব্দুল বাছেদের মেয়ে।

আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, নিহত ছুরিয়া উজান গোপিন্দী এলাকায় অবস্থিত ভাই ভাই স্পিনিং মিলে কাজ করতেন। সেখানে এক শ্রমিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমিকের সঙ্গে অভিমান করে সোমবার সকাল ১০টার দিকে তিনি বিষপান করেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই মোস্তফা কামাল জানান, নিহতের প্রেমিকের নাম জানা যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা