সারাদেশ

ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন “রবিকর ফাউন্ডেশন” এর কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ভোলা: গত ৫ সেপ্টেম্বর,২০২০ তারিখে মানুষের সেবায়, সহযোগিতায়, আত্মমানবতায়-এই তিনটি অমিয় শব্দের সূচনায় ভোলার লালমোহন উপজেলায় লালমোহন সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ ১৮-এর হাত ধরে উন্মোচিত হয়েছে স্বেচ্ছাসেবী, সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন 'রবিকর ফাউন্ডেশন'।

"রবিকর ফাউন্ডেশন" মূলত: একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। যার প্রধান কাজ গুলো হল: মুমূর্ষু ব্যক্তির জন্য রক্ত সংগ্রহ, পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে জনসচেতনতা বৃদ্ধি, ছিন্নমূল শিশুদের সহায়তা ও প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীদের পাশে থাকা, অসহায়,নিরন্ন মানুষের পাশে থাকা।

এসব লক্ষ্য নিয়েই রোববার (১৫ নভেম্বর) ফাউন্ডেশনটি তাদের কার্যক্রম প্রসারের লক্ষে আগামী এক বছরের জন্য ফজলে রাব্বী নওফেলকে প্রেসিডেন্ট আর নুর আশাফাককে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি ঘোষণা করে।ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সাধ্য সীমিত কিন্তু স্বপ্ন আকাশছোয়া, সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে ভবিষ্যতে আরো জনসেবা আর সমাজ সংস্কার ও উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যেতে চায় তারা, একই সঙ্গে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যেতে চায়। নতুন কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা আর ভালোবাসাই তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, সংগঠনটি ইতোমধ্যেই গত ৮ অক্টোবর বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে। করোনার মহামারীর বিবেচনায় ১০০ পরিবারকে প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাবস্থা করে দেয়া হয়েছিলো, এছাড়া পুরো লালমোহনে করোনা সতর্কতায় লিফলেট বিতরণ করে সচেতনতা কার্যক্রম এ অংশ নেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা