সারাদেশ

সংবাদকর্মীর হাতে মাদকসেবীর রামদা’র কোপ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : “তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে নিউজ করবি। তোর হাত আজ কেটে ফেলবো।” এমন দম্ভোক্তি করতে করতে সংবাদকর্মী রাশেদের হাতে রামদা দিয়ে কোপ মারে চিহ্নিত মাদকসেবী রানা মিয়া (৫০)।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। আহত সংবাদকর্মী রাশেদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন যাবত নিয়মিতভাবে মাদক সেবন করে আসছিলো একই এলাকার ছামাদ মেম্বারের ছেলে চিহ্নিত মাদকসেবী রানা মিয়া ও তার দলবল। এতে এলাকার যুব ও তরুণ সমাজের মাঝে নৈতিক অবক্ষয় দেখা দেয়। যে কারণে বিদ্যালয়ের পার্শ্ববর্তি বাড়ি হওয়ায় সহির উদ্দীনের ছেলে সংবাদকর্মী রাশেদুল ইসলাম রাশেদ। তাদের ওই স্থানে মাদক সেবন বন্ধ করতে বলে এবং উক্ত স্থানে মাদক সেবন বন্ধ না করলে নিউজ করবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদকসেবি রানা ও তার দলবল।

ঘটনার দিন শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রানা মিয়া তার দলবলসহ সংবাদকর্মী রাশেদের বাসায় এসে এ হামলা চালায়। এসময় রাশেদ বাড়িতে ছিলোনা। হামলার একপর্যায়ে রাশেদ বাড়িতে এলে মাদকসেবী রানা মিয়া তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপাতে থাকে। এসময় রাশেদ আত্মরক্ষার জন্য হাত এগিয়ে দিলে রামদা’র কোপ তার হাতে লাগে এবং দুই আঙ্গুলের মাঝ দিয়ে হাত বিভক্ত হয়ে যায়।

এরপর স্থানীয়রা গুরুতর অবস্থায় রাশেদকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তিতে রাত ১১ টায় এ্যাম্বুলেন্সে করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাশেদকে ভর্তি করা হয়।

রাশেদুল ইসলাম রাশেদ একটি জাতীয় দৈনিকের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও উলিপুর এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ফিজিক্যাল এন্ড কালচারাল অফিসার।

এ বিষয়ে রাশেদের বাবা ছহির উদ্দিন বাদী হয়ে রাজার হাট থানায় একটি মামলা দায়ের করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, “আমরা মামলা নিয়েছি। মামলা নাম্বার-০২, তারিখ : ১৫/১১/২০২০ইং। মামলার এক নাম্বার আসামি রানা মিয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা