সারাদেশ

শিক্ষিকার লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে যাওয়া সুন্দরবন-১০ লঞ্চে মা ও খালার সঙ্গে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন এক স্কুল শিক্ষিকা। ঢাকাগামী চলন্ত লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন মুক্তা (৩০) নামের এক স্কুল শিক্ষিকা। সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার ( ১৪ নভেম্বর) রাত ১০টার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি তালতলী ও চরমোনাই নদী মোহনায় পৌঁছলে ওই শিক্ষিকা আকস্মিক নদীতে ঝাঁপিয়ে পড়েন। এর অন্তত এক ঘণ্টা পরে ওই নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

প্রত্যক্ষদর্শী সুন্দরবন লঞ্চের একাধিক যাত্রী জানায়, লঞ্চের দ্বিতীয় তলায় পেছনের অংশে বাম পাশে স্থান নিয়ে মুক্তা তার মা ও খালার সঙ্গে কথা বলছিলেন। এ সময় আকস্মিক তাকে উত্তেজিত হয়ে দৌড় দিয়ে নদীতে পড়ে যেতে দেখা যায়। সঙ্গে সঙ্গে লঞ্চটি ঘুরিয়ে ঘটনাস্থলে যায় এবং নারীকে খুঁজতে শুরু করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর রশিদ জানান, রাত ১০টার দিকে নারী ঝাঁপ দেওয়ার পর অন্তত ঘণ্টাখানেক লঞ্চটি থামিয়ে তার সন্ধান করা হয়। কিন্তু সর্বশেষ ব্যর্থ হয়ে ঢাকার উদ্দেশে চলে আসতে হয়েছে।

তবে এর আগে স্থানীয় জেলেদের উদ্দেশ করে মাইকিং করে নারী সন্ধানে অনুরোধ রাখা হয়। পরে রাত ১১টার দিকে খবর আসে স্কুল শিক্ষিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে জেলেরা।

বরিশাল সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলেরা নারীকে উদ্ধারের পর স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) জুয়েলের হেফাজতে রেখেছেন এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। রোববার ( ১৫ নভেম্বর) নারীকে তাদের স্বজনেরা মেম্বরের কাছ থেকে বুঝে নেবেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা