সারাদেশ

বোয়ালমারীতে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে রোববার (১৫ নভেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬)পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সংগঠনের উপজেলা শাখা এ কর্মবিরতি পালন করে। উপজেলা পরিষদের হলরুমের সামনে অবস্থান করে বাকাসাস স্থানীয় নেতৃবৃন্দ কর্মবিরতি পালন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শেখ মো. মোস্তফা কামাল, উচ্চমান সহকারী রফিকুল আলম সেলিম, দেবেশ চন্দ্র দাসসহ প্রমুখ।

উল্লেখ্য, বাকাসাস কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সংগঠনের বোয়ালমারী উপজেলা শাখার উদ্যোগে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

সান নিউজ/কেএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা