সারাদেশ

আকবরকে  সহায়তা করা পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান (৩২) হত্যার মূল আসামী বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূইয়াকে পালিয়ে যেতে যারা সহায়তা করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহত রায়হানের মা ও এলাকাবাসী।

শনিবার ( ১৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। তিনি দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ ছাড়া রায়হানের মা সালমা বেগম আকবরকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ এবং কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা ও খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

সালমা বেগম বলেন, ‘আমি আর কিছু চাই না। শুধু ন্যায়বিচার যেন হয়। আমার রায়হানকে যারা মারছে (মেরেছে), যতদূর যারা জড়িত, সবাই যেন শাস্তি পায়। বিচারটা যেন শুরু হয়। ন্যায়বিচারটা যেন হয়। আমার আর কিছু চাওয়া নাই।’

এ ঘটনার মূল আসামী বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গত সোমবার (৯ অক্টোবর) কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে সাত দিনের রিমান্ডে রয়েছেন তিনি।

রিমান্ড শেষে তাঁকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির করা হবে। এ সময় তাঁকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই।

এ ঘটনার পর ১২ অক্টোবর বন্দর বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই টিটু চন্দ্র দাস, কনস্টেবল হারুনুর রশিদ ও তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ছাড়া প্রত্যাহার করা হয় সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে। পরে ২১ অক্টোবর মামলার আলামত নষ্টের অভিযোগে এসআই হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা