সারাদেশ

সুন্দরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধোপাডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত্ ব্যক্তিরা হলেন দক্ষিণ ধোপাডাঙ্গা ভোরকুল কুঠি গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫০), ছেলে আজাউল ইসলাম ও নাতী অষ্টম শ্রেণির ছাত্র সুজন মিয়া(১৪)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজু জানান, সন্ধ্যার পরে মা, ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধানের বীজতলা দেখতে যায় আজাউল ইসলাম। এসময় জমিতে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান আজাউল। মা রেখা বেগম বিষয়টি টের পেয়ে নাতি সুমন মিয়াকে নিয়ে তাকে উদ্ধার করতে গেলে তারাও জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই রেখা বেগম ও নাতি সুজনের মৃত্যু হয়। স্থানীয়রা আজাউলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে ওই জমির উপরে বাঁশের খুঁটিতে ঝুলন্ত তারে বিদ্যুতের সংযোগ নেয় প্রতিবেশীরা। কয়েকদিন আগে বাঁশের খুঁটিটি ভেঙ্গে জমিতে বিদ্যুতের তার পড়ে যায়। কিন্তু বিষয়টি জানা না থাকায় আজাউল, তার মা ও তার ভাতিজাসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সুন্দরগঞ্জ থানার এসআই শামছুল হক জানান, বিদ্যুতের তারে জড়িয়ে তিন জনেরই মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হয়েছে। লাশ দাফনের জন্য অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করেছে।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা