সারাদেশ

একরাতে ৬ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ছয় বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে প্রথমে প্রভাকরদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হানা দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় ডাকাত দল ৪০ হাজার টাকা, দু'টি মোবাইল ও ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাত দল পার্শ্ববর্তী আমজাদ, মামুন, রাজিব, জিয়াউর রহমান ও ফারুকের ঘরে ঢুকে নগদ টাকা, স্বার্নালংকার, মোবাইলসহ সর্বস্ত্র লুটে নেয়। ডাকাত দল রাত ২টা থেকে ভোর পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটায়। একসঙ্গে এত বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, একটি অভিযাগ পেয়েছি। খবর নিয়ে সবগুলো ঘটনার ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা