দৌলতদিয়া পারাপারে যানবাহনের দীর্ঘ লাইন  
সারাদেশ

দৌলতদিয়া পারাপারে যানবাহনের দীর্ঘ লাইন  

জেলা প্রতিনিধি, রাজবাড়ী :

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের অপেক্ষায় অসংখ্য যানরবাহন আটকা পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড় ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী ট্রাক সিরিয়াল রয়েছে।

দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোসল, খাবার, বাথরুম পর্যন্ত করতে পারছেন না তারা।

ট্রাক চালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকেন। আর এ সমস্যা নতুন নয়, বহুদিনের। সমস্যা সমাধানে একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ব্রিজ নির্মাণ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বাড়লে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই।

বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে। তবে নদীর পানি কমার কারণে ৬ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা