সারাদেশ

খুনের মামলায় রাবি ছাত্রলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের (২০১৪-১৫ সেশন) শিক্ষার্থী তৌফিক আজিজকে পরকীয়ার জেরে খুনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, রাজশাহীর তাহের হুদা ইউনিয়নের আল আমিন (৩২) নামের যুবককে খুনের দায়ে দীর্ঘদিন আত্মগোপন থাকার পর রোববার (৮ নভেম্বর) আদালতের আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, চাচাতো ভাই বিদেশে থাকায় ভাবির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে আলামিন নামের ওই যুবক। পরবর্তীতে বিদেশ ফেরত চাচাতো ভাই ও তৌফিক আজিজ মিলে আলামিনকে ডেকে নিয়ে যান। এর পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তারা। পরবর্তীতে আলামিনের বাবা বাদী হয়ে তৌফিক ও তার চাচাতো ভাইয়ের নামে মামলা করেন।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তৌফিককে জড়িয়ে তার গ্রামের বাড়িতে খুনের মামলা হয়েছে। বর্তমানে সে কারাগারে আছে বলে শুনেছি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা