সারাদেশ

কিভাবে আকবর গ্রেফতার হলো, পরিস্কার করলেন না এসপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াকে ‘কিছু বন্ধুর সহযোগিতায় সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

তাকে কোন অবস্থায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে পরিস্কার কিছু বলেন নি তিনি। বলেছেন, সে ভারত থেকে আসছিল না ভারতে যাচ্ছিল বিষয়টি পরিস্কার নয়। এর যেকোনটি হতে পারে। কিছু সময়ের মধ্যেই তাকে তদন্তকারী সংস্থা পিবিআইর কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিজের কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তবে তাকে যে ভারতীয় খাসিয়ারা ধরে হাতপা বেঁধে বাংলাদেশে পুশব্যাক করেছিল সেটি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে পরিস্কার বুঝা গেছে।

এর আগে জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছিলেন তাকে সোমাবার দুপুর ১টার দিকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা