সারাদেশ

পুলিশ সুপার কার্যালয়ে আকবর, ফাঁসির দাবি জনতার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্তে গ্রেফতার হওয়া পুলিশের সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াকে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এখানে নিয়ে আসা হয়। এসময় পুরো বন্দরবাজার এলাকায় হাজার হাজার মানুষ শ্লোগান দিয়েছেন আকবরের ফাঁসি চেয়ে।

এর আগে দুপুর দেড়টার দিকে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায় আকবরকে বাঁধতে বাঁধতে জিজ্ঞাসাবাদ করছে একদল যুবক। তাদেরকে দেখে ও তাদের ভাষা শুনে ভারতীয় খাসিয়া বলেই ধারণা সবার। সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. লুৎফর রহমান কানাইঘাট সীমান্ত থেকে আকবররকে গ্রেফতার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে ১১ অক্টোবর সকালে হাসপাতালে মৃত্যুবরণ করেন আখালিয়া নেহারীপাড়ার যুবক রায়হান আহমদ (৩৪)। আকবর ও তার বাহিনী প্রথমে গণপিঠুনিতে ছিনতাইকারীর মৃত্যু বলে চালিয়ে দিতে চেয়েছিল।

২৬ দিন পালিয়ে থাকার পর হত্যাকান্ডের ২৮ দিনের মাথায় আকবরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা