সারাদেশ

সুন্দরগঞ্জ পৌরসভাকে আধুনিক করতে চান কাজী সাখাওয়াত

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনায় মুখর হয়ে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা। রাস্তাঘাট, মোড়ে-মোড়ে, চায়ের দোকানে সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণার হাওয়া।

ইতিমধ্যে সাম্ভব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে, অফিস-আদালতের সামনে, চায়ের দোকানে এবং হাট-বাজারে ব্যানার, পোষ্টার, ফেসটুন, বিলবোর্ড এবং স্টিকার লাগিয়ে দিয়েছে।

সুন্দরগঞ্জ পৌরসভাকে আধুনিক করে গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন পৌরসভা নিবার্চনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবার্চন করতে চান কাজী এম সাখাওয়াত হোসেন। পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বামনজল মহল্লাহর মকবুল হোসেন মুন্সীর ছেলে কাজী এম সাখাওয়াত হোসেন। পৌরসভার কাজী হিসেবে তিনি সকলের নিকট অতি পরিচিতি অর্জন করেছেন। তিনি ২০১১ সালে উপজেলার ভুরারঘাট এম. ইউ. বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর পূর্বে তিনি আজেপাড়া দাখিল মাদ্রাসায় সুপার পদে কর্মরত ছিলেন। কাজী এম সাখাওয়াত হোসেন এর শিক্ষাগত যোগ্যতা কামিলসহ বিএ এবং এম এ পাশ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলে ও দুই কন্যা সন্তানের পিতা। তিনি বর্তমানে জেলা কাজী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছে। শিক্ষাখাতে এবং কাজী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য তিনি একাধিক এ্যাওয়ার্ড পেয়েছেন।

সাধারন শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা প্রসার ঘটানোর জন্য ক্যাডেট পদ্ধতিতে পরিচালিত কে এস আখলাকুল আদব মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজী এম সাখাওয়াত হোসেন জানান, পৌরবাসি যদি তাকে মেয়র পদে নিবার্চন করেন তাহলে তিনি সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা উপহার দিবেন। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা