সারাদেশ

চট্টগ্রামে অগ্নিদগ্ধ ১ জনের মৃত্যু, ৬ জনকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে ৬৫ বছর বয়সী পেয়ারা বেগমের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

তিনি বলেন, দগ্ধ পেয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে পাঠানো হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলি মরিয়ম ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা