সারাদেশ

মাস্ক না পরলে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার (৯ নভেম্বর) থেকে খুলনায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। নির্দেশ অমান্যকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। অযথা ভিড় করা, গণজমায়েত করা ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী উঠা-নামাতে চালক-হেলপারসহ সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (০৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা কমিটির চলতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। সভায় সব উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাইফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।

জেলা প্রশাসক জানান, শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়গুলো সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনারও সিদ্ধান্ত হয়।

এ সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও গুজব বিষয়ে মসজিদে আলোচনা করতে ইসলামিক ফাউন্ডেশন ইমামদের অনুরোধ জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়। বক্তারা করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় জেলাব্যাপী জনসচেতনতা বাড়াতে প্রচার চলবে বলেও জানান।

এছাড়া ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা অন্তদলীয় কোন্দলের ফলে আইনশৃঙ্খলার অনাকাঙ্খিত অবনতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলে সভায় জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা